দস্তানা-ফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো মুঠোফোনের যন্ত্রাংশ গ্লাভ্স বা দস্তানার সঙ্গে জুড়ে তৈরি হয়েছে নতুন মুঠোফোন। অবশ্য মুঠোফোনের নাম বদলে দস্তানা-ফোন হবে কী না তা এখনো স্থির হয়নি। এক হাজার ব্রিটিশ পাউন্ড দামের এ দস্তানা মুঠোফোন রিসাইকেল করার প্রক্রিয়াকে উত্সাহ দিতেই করা হয়েছে বলে জানিয়েছেন দস্তানা-ফোনের নকশাকারী যুক্তরাজ্যের শিন মাইলস।মুঠোফোন ফোন দেখতে কেমন হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গবেষণা করছেন গবেষকেরা। তাঁদের যুক্তি, মোবাইল ফোন ভবিষ্যতে একদিন মানুষের শরীরের অংশই হয়ে যাবে। অবশ্য নকশাবিদেরাও যে বসে নেই, তার খবর দিতেই ডেইলি মেইল শিন মাইলসের এই দস্তানা ফোনের খবর জানিয়েছে। ‘টক টু হ্যান্ড’ নামের বিশেষ এ দস্তানা ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে অন্য মুঠোফোনের সঙ্গে সংযুক্ত করা যায়। এ দস্তানায় রয়েছে বিশেষ মাইক্রোফোন ও স্পিকার। দস্তানাকে ফোন হিসেবে ব্যবহার করে কথা বলা যাবে।অবশ্য মুঠোফোন রিসাইকেল প্রক্রিয়াকে উত্সাহিত করার লক্ষে নির্মিত ‘টক টু হ্যান্ড’ দস্তানা ফোনই প্রথম প্রকল্প নয়। এর আগে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের নকশাবিদ ব্রায়ান হাতের দস্তানা-সদৃশ একটি মুঠোফোনের নকশা দেখিয়েছিলেন। ব্রায়ান তাঁর তৈরি প্রোটোটাইপ এ মুঠোফোনের নাম দিয়েছিলেন ‘গ্লো ওয়ান’। হাতের দস্তানার মতো এই মুঠোফোনের নিচের দিকে রয়েছে বাটন। মুঠোফোনটিতে সিম কার্ড যুক্ত করার স্থান ও ইউএসবির মাধ্যমে চার্জ দেওয়ার সুবিধা রয়েছে। ব্রায়ান সে সময় জানিয়েছিলেন, মানুষ যেভাবে হাতের সাহায্যে মোবাইলে কথা বলার ভঙ্গি দেখায়, এই দস্তানা মোবাইল ফোনও সেভাবে ব্যবহার করা যাবে।