দাতব্য খাতে তোশিবা ল্যাপটপের লভ্যাংশ
রমজান মাসে `তোশিবা' ব্র্যান্ডের ল্যাপটপের লভ্যাংশের একটি নির্দষ্টি অংশ দাতব্য খাতে ব্যয় হবে। জাপানের ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান তোশিবা ও বাংলাদেশে তোশিবার বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার ঢাকায় একটি আয়োজনে ১২টি মডেলের ল্যাপটপ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে তোশিবা। এই অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম ল্যাপটপ বিক্রির লভ্যাংশ দাতব্য খাতে ব্যবহারের ঘোষণা দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তোশিবার সিঙ্গাপুরের প্রতিনিধি ম্যাক্স লি ও তোশিবার কর্মকর্তা হায়রুল বিন মোহাম্মদ ইব্রাহিম ও ম্যারি লিম। অনুষ্ঠানে ম্যারি লিম তোশিবার চশমা ছাড়া থ্রিডি দেখার অভিজ্ঞতা ও তোশিবার ল্যাপটপে আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানান।ম্যারি লিম বলেন, `তোশিবা মানেই আস্থা। তোশিবা সব সময় নতুন প্রযুক্তি আনে। বাংলাদেশেও তোশিবার নতুন প্রযুক্তির ল্যাপটপগুলো মানুষের মন জয় করবে। বিশেষ করে বিভিন্ন রং তরুণদের মন জয় করবে।'অনুষ্ঠানে তোশিবার পঁাচটি সিরিজের মোট ১২টি মডেলের ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন রং ও নকশার তোশিবার নতুন এ ল্যাপটপগুলো ব্যবহার বান্ধব ও সাশ্রয়ী।