দাম কমছে ব্ল্যাকবেরির
ব্ল্যাকবেরি স্মার্টফোনের দাম ২৫ থেকে ৩০ শতাংশ কমিয়ে আনছে নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন (রিম)। এক খবরে টিএনএন জানিয়েছে, অ্যাপলের তৈরি আইফোন ও অ্যান্ড্রয়েডচালিত বিভিন্ন স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ফিরতেই দাম কমানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।ব্ল্যাকবেরি মোবাইল `রয়্যাল' হ্যান্ডসেট হিসেবেই পরিচিত। কিন্তু বাজারের অন্যান্য স্মার্টফোনের তুলনায় দাম বেশি হওয়ায় ক্রমশ এর বিক্রি কমে যাচ্ছিল। তাই বাজারে আবার নতুন করে ঘুরে দঁাড়াতেই দাম কমানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। ভারতের মোবাইল ফোনের বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে দাম কমানো হবে বলে জানিয়েছেন রিম ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক সুনীল দত্ত।সুনীল দত্ত এ প্রসঙ্গে জানিয়েছেন, ব্ল্যাকবেরির বর্্যান্ড মূল্য বাড়াতে রিম এখন দামের তুলনায় পণ্য বিক্রিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মুনাফার তুলনায় বাজারে আধিপত্য বিস্তার করাটাই এখন রিমের লক্ষ্য। বাজার বিশে্লষক প্রতিষ্ঠান আইডিসি জানিয়েছে, স্মার্টফোনের ক্ষেত্রে ভারতে নকিয়ার আধিপত্য রয়েছে। এরপর স্যামসাংয়ের। সাম্প্রতিক সময়ে ব্ল্যাকবেরি বিক্রির হারও বেড়েছে। তবে বাজারে অন্যান্য স্মার্টফোনের তুলনায় ব্ল্যাকবেরি কিছুটা পিছিয়ে পড়ছিল। এর অন্যতম কারণ ছিল দাম।