দাম কমল ল্যাপটপের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসারের আস্পায়ার ওয়ান ডি ২৭০ এবং আস্পায়ার ওয়ান ৭২৫ নেটবুক বাজারে এসেছে। দুটি ভিন্ন আঙ্গিকে ইন্টেল অ্যাটম প্রসেসর এবং এএমডি সি ৬০ প্রসেসর দিয়ে আসা এ নেটবুকে রয়েছে যথাক্রমে ২ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম এবং ৩২০, ৫০০ গিগাবাইট সাটা হার্ডডিস্ক ড্রাইভ, ১০.১ ইঞ্চি এবং ১১.৬ ইঞ্চি এলইডি-এইচডি পর্দা, ওয়াইফাই ইত্যাদি। এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের বাজারে আনা আস্পায়ার ওয়ান ডি ২৭০ বর্তমানে পাওয়া যাবে ২৩ হাজার ৮০০ টাকায় এবং আস্পায়ার ওয়ান ৭২৫ পাওয়া যাবে ২৭ হাজার ৮০০ টাকায়। —বিজ্ঞপ্তি