দাম কমেছে টুইনমস স্মার্টফোনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইনমস স্মার্টফোন
টুইনমস স্মার্টফোন

দেশের বাজারে টুইনমস ব্র্যান্ডের স্মার্টফোনের দাম এক হাজার টাকা কমেছে। অ্যান্ড্রয়েডনির্ভর এ স্মার্টফোনটি আগের দাম ছিল ১৭ হাজার ৯০০ টাকা।কোয়াড কোরের প্রসেসরনির্ভর ৫ ইঞ্চি মাপের হাইডেফিনেশন ডিসপ্লেযুক্ত স্মার্ট ফোনটি দেশের বাজারে বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।

তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা টুইনমসের তৈরি স্মার্ট ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.২ জেলিবিন অপারেটিং সিস্টেম, ডুয়াল ব্যাটারি, এক গিগাবাইট র্যাম, ৪ গিগাবাইট মেমোরি, পেছনে আট মেগাপিক্সেল ও সামনে তিন মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা। এ ছাড়াও ফ্ল্যাশ লাইট, জি সেন্সর, ম্যাগনেটিক সেন্সর, মাইক্রো ইউএসবি পোর্ট, এফএম রেডিও, থ্রিজি ভিডিও কল সুবিধা, ভয়েস রেকর্ডার, ব্লুটুথ এবং ওয়াইফাই সুবিধাও আছে এতে।

৯.৮ মিলিমিটার পুরুত্বের টুইনমসের এই স্মার্টফোনটির বিশেষ ফিচার হচ্ছে এর ডুয়াল ব্যাটারি সুবিধা। অর্থাত্, লিথিয়াম ব্যাটারির (১৭০০ এমএএইচ) চার্জ শেষ হয়ে গেলেও ভেতরের ইন্টারনাল লি-পলিমার (১১০০ এমএএইচ) ব্যাটারি দিয়ে প্রয়োজনীয় কাজ করা যায়।