দাম কমেছে স্যামসাংয়ের জে সিরিজের ফোনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংয়ের জে সিরিজের ফোন
স্যামসাংয়ের জে সিরিজের ফোন

জে সিরিজের কয়েকটি মডেলের ফোনের দাম কমিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। এ ছাড়া এ৫ মডেলটিরও নতুন দাম ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যালাক্সি এ৫ (২০১৬), জে৫ (২০১৬), জে৩ হ্যান্ডসেটে ঘোষণা করেছে আকর্ষণীয় প্রমোশন মূল্য এবং গ্যালাক্সি জে৭, জে৫, জে২ ও জে১ এইচ হ্যান্ডসেটে সম্পূর্ণ নতুন মূল্য ঘোষণা করছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।

গ্রাহকেরা প্রমোশন মূল্যে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। গ্যালাক্সি এ৫ (২০১৬) হ্যান্ডসেট পাওয়া যাবে ২৯ হাজার ৯০০ টাকায়। গ্যালাক্সি জে৫ (২০১৬) হ্যান্ডসেট পাওয়া যাবে ১৮ হাজার ৯০০ টাকায় এবং গ্যালাক্সি জে৩ হ্যান্ডসেটটি পাওয়া যাবে ১৩ হাজার ৯৯০ টাকায়।
গ্যালাক্সি জে৭ হ্যান্ডসেটের মূল্য দুই হাজার টাকা কমিয়ে ১৭ হাজার ৯০০ টাকা, গ্যালাক্সি জে৫-এর মূল্য ৫১০ টাকা কমে ১৫ হাজার ৪৯০ টাকা, গ্যালাক্সি জে২-এর মূল্য এক হাজার টাকা কমিয়ে ১০ হাজার ৪৯০ টাকা ও গ্যালাক্সি জে১ এইচ হ্যান্ডসেটের দাম ৫০০ টাকা কমিয়ে ৮ হাজার ৪৯০ টাকা করা হয়েছে।
স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইউন বলেন, বিভিন্ন পণ্য ও সেবা সম্প্রসারণ এবং ডিভাইসগুলো অধিকতর সাশ্রয়ী করতে কাজ করছে স্যামসাং। সাশ্রয়ী মূল্য ঘোষণার ফলে গ্রাহকেরা প্রতিদ্বন্দ্বিতামূলক দামে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।