দায়িত্ব নিল কম্পিউটার সমিতির নতুন কমিটি

নতুন সভাপতি সুব্রত সরকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্য সাবেক সভাপতি মো. শাহিদ-উল-মুনীরসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২২-২৪ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার রাতে বিসিএস কার্যালয়ে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি সুব্রত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন বিদায়ী সভাপতি মো. শাহিদ-উল-মুনীর।

বাংলাদেশ কম্পিউটার সমিতির দায়িত্ব নিয়ে নতুন কমিটির সভাপতি সুব্রত সরকার বলেন, ‘আমরা বিশ্বাস করি সদস্যদের উন্নতি মানেই বিসিএসের উন্নতি। আর তাই সব সদস্যের সহযোগিতা নিয়ে বিসিএসকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বাংলাদেশকে আইসিটি খাতের উৎপাদক দেশ হিসেবে বিশ্বে পরিচিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

১৬ মার্চ বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন কার্যনির্বাহী কমিটির মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া। সহসভাপতি ও কোষাধ্যক্ষ যথাক্রমে রাশেদ আলী ভূঁইয়া এবং মোহাম্মদ নজরুল ইসলাম। পরিচালক হিসেবে রয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম এবং মোশারফ হোসেন।