দারাজ মোবাইল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে পণ্য কেনাবেচার ওয়েবসাইট দারাজ মোবাইল উৎসব শুরু করেছে। সপ্তাহজুড়ে এই উৎসবে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল নির্দিষ্ট দামে কেনার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এই উৎসবে দারাজের অফিশিয়াল টেলিকম সহযোগী হিসেবে রয়েছে গ্রামীণফোন।
দারাজের চেয়ারম্যান সুমিত সিং বলেন, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করার পর থেকে দারাজ ১০ হাজার বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন বিক্রি করেছে। মোবাইল ক্রেতাদের আগ্রহের কথা বিবেচনা করে মোবাইল উৎসব আয়োজন করা হয়েছে। daraz.com.bd সাইটে লগইন করে পছন্দের মোবাইল সেটটি বেছে ন্যায্য দামে তা কেনার সুবিধা পাচ্ছেন ক্রেতারা।
সুমিত সিং বলেন, দারাজ থেকে ফোন কিনলে দর-কষাকষির ঝামেলার প্রয়োজন পড়বে না। পণ্য হাতে বুঝে পাওয়ার পর দাম মেটাতে পারবেন ক্রেতা। ঘরে বসেই কিনতে পারবেন পছন্দের মোবাইল ফোন। এই উৎসব উপলক্ষে গ্রামীণ ফোনের সৌজন্যে ফ্রি ডেটা অফার রয়েছে গ্রাহকদের জন্য। ১৪ জুন পর্যন্ত চলবে মোবাইল উত্সব।