দারাজের সঙ্গে দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারাজ ডটকম ডটবিডি
দারাজ ডটকম ডটবিডি

সম্প্রতি পণ্যের দাম তুলনা করার ওয়েবসাইট দাম ডটকমের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অনলাইনে কেনাকাটার প্ল্যাটফর্ম দারাজ ডটকম ডটবিডি। দারাজ কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে ক্রেতাদের পণ্যের সঠিক দাম সম্পর্কে ধারণা দিতে তাঁরা এই চুক্তি করেছেন।
দারাজের চেয়ারম্যান সুমিত সিং বলেন, ‘দারাজ ডটকমের সঙ্গে দাম ডটকমের চুক্তিতে অনলাইনে পণ্য কেনাকাটার সময় বিশেষ সুবিধা পাবেন গ্রাহক। পণ্যের সঠিক দাম সম্পর্কে ধারণার পাশাপাশি মানসম্মত সেবা দিতে কাজ করছি আমরা।’
দাম ডটকমের প্রতিষ্ঠাতা হিদেতো মাসুদা বলেন, ‘আমাদের দেশে অনলাইনে পণ্য কেনাবেচা বাড়ছে। জরিপে দেখা গেছে, অনলাইনে ইলেকট্রনিক পণ্যের অনেক সময় সঠিক দাম না জানায় গ্রাহককে বেশি দামে তা কিনতে হয়। দাম ডটকমে পণ্যের দাম যাচাই করে নেওয়া সুযোগ রয়েছে।’
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ই-রিটেইলার ব্র্যান্ড দারাজ। অনলাইনে যাঁরা কেনাকাটা করতে পছন্দ করেন, দারাজ বাংলাদেশ নামে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে পণ্য কিনতে পারেন। দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ড দারাজ বাংলাদেশ প্ল্যাটফর্মটি ব্যবহার করে অনলাইনে পণ্য বিক্রি করছে। দারাজ হচ্ছে এপিএজিএসির একটি অনলাইন শপিং প্রতিষ্ঠান আর এপিআইজিএসি হচ্ছে জার্মানিভিত্তিক রকেট ইন্টারনেট ও অরেডোর একটি যৌথ উদ্যোগ।
দারাজের সুবিধা প্রসঙ্গে সুমিত সিং বলেন, ‘দারাজ বাংলাদেশ ব্যবহার করে ঘরে বসেই পণ্য ফরমাশ দেওয়া যাবে। পণ্য বুঝে নেওয়ার পর অর্থ পরিশোধ করার সুযোগ থাকবে। পণ্য পৌঁছে দেওয়ার জন্য আলাদা খরচ দিতে হবে না। দারাজের নিজস্ব কর্মীরাই পণ্য পৌঁছে দেবেন। বর্তমানে ১০০টি ব্র্যান্ডের প্রায় পাঁচ হাজার পণ্য দারাজ থেকে কেনার সুবিধা রয়েছে।’