দাড়ির ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাড়ির ফ্যাশন
দাড়ির ফ্যাশন

পুরুষের দাড়ির ফ্যাশনেরও বিবর্তন হয়। এই পরিবর্তন ঘটে প্রতি ৩০ বছর পর পর। বিভিন্ন ছাঁটে আংশিক দাড়ি রাখার নানা ফ্যাশন যুগে যুগে পাল্টায়। কিছুটা ব্যতিক্রমী ধরনের দাড়ি রাখার ফ্যাশনের প্রতিই মানুষের আকর্ষণ সাধারণত বেশি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রব ব্রুকসের নেতৃত্বে একদল গবেষক এসব তথ্য জানিয়েছেন। তাঁদের গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে যুক্তরাজ্যের রয়েল সোসাইটির সাময়িকী বায়োলজি লেটার্স। গবেষকেরা ১৮৭১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তোলা বিভিন্ন আলোকচিত্র দেখে পুরুষের দাড়ির ফ্যাশনের পরিবর্তন শনাক্ত করেন। এ ছাড়া কয়েকজন নারী-পুরুষকে চার রকমের ফ্যাশনের দাড়িসংবলিত মুখের ছবি দেখতে দেন এবং তাঁদের পছন্দ বা আকর্ষণ যাচাই করেন। বিবিসি।