দিন ও রাত হয় আহ্নিক গতির কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২৯
সঠিক প্রশ্নোত্তর  অংশ-১৯
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-৮
২২. দিন ও রাত হয় কোন গতির কারণে?
ক. আহ্নিক গতি খ. বার্ষিক গতি গ. নিজস্ব গতি ঘ. সৌরগতি
উত্তর: ক. আহ্নিক গতি।
২৩. পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার পথটি কোন ধরনের?
ক. বৃত্তাকার খ. সমান্তরাল গ. উপবৃত্তাকার ঘ. বক্রাকার
উত্তর: গ. উপবৃত্তাকার
২৪. দিন-রাতসম্পর্কিত সঠিক ব্যাখ্যার মডেল কোন বিজ্ঞানী প্রদান করেন?
ক. গ্যালিলিও খ. নিউটন গ. আর্কিমিডিস ঘ. কোপার্নিকাস
উত্তর: ঘ. কোপার্নিকাস
২৫. পৃথিবীর মেরু রেখাটি অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে?

ক. ৬৬ ডিগ্রি খ. ৩৫ ডিগ্রি গ. ৫০ ডিগ্রি ঘ. ১২০ ডিগ্রি

উত্তর: ক. ৬৬ ডিগ্রি
২৬. বাংলাদেশে কোন সময়ে আমরা সূর্যের নিকটতম থাকি?
ক. গ্রীষ্মকালে খ. শীতকালে গ. বর্ষকালে ঘ. শরৎকালে
উত্তর: ক. গ্রীষ্মকালে
২৭. কিসের পার্থক্যের জন্য ঋতুর পরিবর্তন ঘটে?
ক. তাপ খ. দূরত্ব গ. তাপমাত্রা ঘ. সময় উত্তর: গ. তাপমাত্রা
২৮. আপন অক্ষের ওপর ঘুরতে পৃথিবীর কত সময় লাগে?
ক. ৩৬৫ দিন খ. ৩৬৫ দিন ছয় ঘণ্টা গ. ২৪ ঘণ্টা ঘ. ৪৮ ঘণ্টা
উত্তর: গ. ২৪ ঘণ্টা
২৯. পৃথিবী তার অক্ষের চারদিকে কীভাবে ঘুরছে?
ক. পূর্ব থেকে পশ্চিম দিকে খ. পশ্চিম থেকে পূর্ব দিকে
গ. উত্তর থেকে দক্ষিণ দিকে ঘ. দক্ষিণ থেকে উত্তর দিকে
উত্তর: খ. পশ্চিম থেকে পূর্ব দিকে
৩০. যে সময় উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হয়, তখন দক্ষিণ গোলার্ধে কোন সময় থাকবে বলে তুমি মনে কর?
ক. শরৎকাল খ. শীতকাল গ. গ্রীষ্মকাল ঘ. হেমন্তকাল
উত্তর: খ. শীতকাল
৩১. চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীতে কোনটি হয়?
ক. পূর্ণিমা খ. মরাকটাল গ. অমাবস্যা ঘ. সমুদ্রে ভাটা
উত্তর: গ. অমাবস্যা।

সহকারী শিক্ষক

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল