দিনাজপুরে আউটসোর্সিং নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের মতো জেলাগুলোতে ফ্রিল্যান্স আউটসোর্সিং কর্মসংস্থানে যুগান্তকারী সম্ভাবনা সৃষ্টি করতে পারে। কারিগরি ও ভাষার দক্ষতা বৃদ্ধি করে ইন্টারনেটে উল্লেখযোগ্য আয় করা সম্ভব। সম্প্রতি দিনাজপুরের শিশু একাডেমিতে আয়োজিত ‘কর্মসংস্থানে ফ্রিল্যান্স আউটসোর্সিং—প্রেক্ষাপট দিনাজপুর’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলী ইন্সটিটিউট, দিনাজপুর শাখার উদ্যোগে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন সাংসদ ইকবালুর রহিম, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রুহুল আমীন ও প্রকৌশলী শামসুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন তথ্যপ্রযুক্তিবিদ মুনির হাসান। সেমিনারে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।—নিজস্ব প্রতিবেদক