দিনাজপুরে পেঙ্গুইন মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে মুক্ত সফটওয়্যারবিষয়ক আয়োজন ‘পেঙ্গুইন মেলা’। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগ এবং ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশন (এফওএসএস) বাংলাদেশের যৌথ উদ্যোগে মঙ্গলবার হাবিপ্রবির মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন হাবিপ্রবির কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রধান দেলোয়ার হোসেন, এফওএসএস বাংলাদেশের মহাসচিব সাজেদুর রহিম জোয়ারদার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শাহ মো. তানভীর সিদ্দিকীসহ অনেকে। অনুষ্ঠানে মুক্ত সফটওয়্যারের নানা বিষয় তুলে ধরেন এফওএসএসের স্বেচ্ছাসেবকেরা।
বিজ্ঞপ্তি