দিনাজপুরে হলো পেঙ্গুইন মেলা
মুক্ত প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস (ফস) গত শুক্রবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্ত সফটওয়্যারের নানা বিষয় নিয়ে পেঙ্গুইন মেলার আয়োজন করে। খবর বিজ্ঞপ্তির।উন্মুক্ত প্রোগ্রামিং সংকেত ও মুক্ত সফটওয়্যারের ব্যবহার, পাইরেসি প্রতিরোধ ইত্যাদি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা ছিল এ আয়োজনের উদ্দেশ্য। মেলায় ওপেন সোর্সের ত্রিমাত্রিক গেম ও লিনাক্স মিন্ট ১০ জুলিয়ার ডিভিডি বিনা মূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি লিনাক্সের ব্যবহার ও ইনস্টলেশন নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হয়। এ আয়োজনে সহায়তা করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওপেন সোর্স নেটওয়ার্ক। চলতি বছরে রাজশাহী, খুলনা ও ঢাকায় এ মেলা হয়েছে। জুন মাসের মধ্যে দেশের প্রতিটি বিভাগে এ আয়োজন করা হবে। পেঙ্গুইন মেলার বিস্তারিত জানা যাবে ww.fossbd.org ঠিকানার ওয়েবসাইটে।