দিনে দিনে হাতিটা হয়েউঠল আরও দুর্বিনীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএমটিটিআই, গাজীপুর 

বিরাম চিহ্ন  অংশ-৮
প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
১৮.
একবার তো কী জানি কী হয়েছে নিরীহ একটা হরিণকে শুঁড়ে জড়িয়ে ছুড়ে ফেলে দিল দূরে আরেকবার ছোট্ট একটা পিঁপড়ে চোখে পড়ে কি পড়ে না, বিন্দুসদৃশ তার চলা তাকেও পায়ের তলায় পিষে মেরে ফেলল সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মাড়াত না দেখলেই সমীহ করে পথ ছেড়ে দিত দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও দুর্বিনীত আরও অহংকারী।
উত্তর: একবার তো কী জানি কী হয়েছে। নিরীহ একটা হরিণকে শুঁড়ে জড়িয়ে ছুড়ে ফেলে দিল দূরে। আরেকবার ছোট্ট একটা পিঁপড়ে। চোখে পড়ে কি পড়ে না, বিন্দুসদৃশ তার চলা। তাকেও পায়ের তলায় পিষে মেরে ফেলল। সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মাড়াত না। দেখলেই সমীহ করে পথ ছেড়ে দিত। দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও দুর্বিনীত, আরও অহংকারী।
১৯.
মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে পাকিস্তানিদের সাতটি স্পিডবোটই ডুবে গেল অনেকে মারা গেল বাকি লঞ্চ দুটো থেকে গোলাবর্ষণ আর গুলি ছুড়তে ছুড়তে তারা পিছু হটতে থাকল এ রকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তাঁর ওপর তিনি শহিদ হলেন বীরের পবিত্র রক্তস্রোতে রঞ্জিত মাটি অর্থাৎ রাঙামাটির বোর্ড বাজারে অন্তিম শয়ানে শায়িত আছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ।
উত্তর: মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে পাকিস্তানিদের সাতটি স্পিডবোটই ডুবে গেল। অনেকে মারা গেল। বাকি লঞ্চ দুটো থেকে গোলাবর্ষণ আর গুলি ছুড়তে ছুড়তে তারা পিছু হটতে থাকল। এ রকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তাঁর ওপর, তিনি শহিদ হলেন। বীরের পবিত্র রক্তস্রোতে রঞ্জিত মাটি, অর্থাৎ রাঙামাটির বোর্ড বাজারে অন্তিম শয়ানে শায়িত আছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ।
২০.
বাংলার রক্তরঞ্জিত মাটিতে পড়ে রইল তাঁর নিথর দেহ নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন অসীম সাহসী এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি তারিখে নড়াইলের মহেশখালী গ্রামে।
উত্তর: বাংলার রক্তরঞ্জিত মাটিতে পড়ে রইল তাঁর নিথর দেহ। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। অসীম সাহসী এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি তারিখে নড়াইলের মহেশখালী গ্রামে।
২১.
বাংলাদেশ আজ মুক্ত ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি বুঝতে অসুবিধা হয় না এই অর্জন খুব সহজে ঘটেনি লক্ষ প্রাণের বিনিময়ে আমরা দেশমাতৃকাকে মুক্ত করেছি বীরের পূত পবিত্র রক্তস্রোত আর মাতার অশ্রুধারায় স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের।
উত্তর: বাংলাদেশ আজ মুক্ত। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। বুঝতে অসুবিধা হয় না, এই অর্জন খুব সহজে ঘটেনি। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা দেশমাতৃকাকে মুক্ত করেছি। বীরের পূত-পবিত্র রক্তস্রোত আর মাতার অশ্রুধারায় স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের।

সহকারী অধ্যাপক

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল