দিনে ১৫০ বার মুঠোফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের মধ্যে কতবার আপনি মুঠোফোন ব্যবহার করেন তার কোনো হিসাব করে দেখেছেন? দিনের মধ্যে গড়ে ১৫০ বারেরও বেশি মুঠোফোন ব্যবহার করেন একজন ব্যবহারকারী। সম্প্রতি সিলিকন ভ্যালির প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান ক্লেইনার পারকিনস কফিল্ড অ্যান্ড বেয়ার্সের বার্ষিক ইন্টারনেট ট্রেন্ডস সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মে মাসে অনুষ্ঠিত অল থিংস ডিজিটাল সম্মেলনে প্রযুক্তি বিশ্লেষক ম্যারি মিকার মুঠোফোন ব্যবহার সংক্রান্ত এ তথ্য তুলে ধরেন। ফোনে কল আসুক বা না আসুক, কাজে-অকাজে বার বার আপনার হাত মুঠোফোনের ওপর চলে যেতে পারে।মিকার জানিয়েছেন, সারা বিশ্বের গড় হিসেবে দিনে ১৫০ বারের বেশি মানুষ মুঠোফোন ব্যবহার করেন। দিনের মধ্যে সবচেয়ে বেশিবার মুঠোফোন ব্যবহার করে যুক্তরাজ্যের মানুষ। তারা দিনে ২০০ বারের বেশি মুঠোফোন ব্যবহার করে দেশটির মানুষ।যুক্তরাষ্ট্রের মুঠোফোন সেবাদাতা টি-মোবাইলের তথ্য অনুযায়ী, এখানকার মানুষ দিনে ১৫০ বারের বেশি মুঠোফোন ব্যবহার করেন।

মিকার জানিয়েছেন, দিনে ১৫০ বার মুঠোফোন ব্যবহারের মধ্যে সবচেয়ে বেশিবার মুঠোফোন ব্যবহূত হয় মেসেজ বা বার্তা দেখতে। দিনের হিসাবে ব্যবহারকারীরা গড়ে ২৩ বার বার্তা এসেছে কিনা তা দেখেন। গড়ে ২২ বার মুঠোফোনে কথা বলার জন্য ব্যবহার করেন, ১৮ বার মুঠোফোনে সময় দেখেন। দিনে আট বার দেখেন অ্যালার্ম, ক্যামেরা ব্যবহার করেন আট বার, গান শোনেন ১৩ বার, ১২ বার খেলেন গেম আর  পাঁচ বার ক্যালেন্ডার পরীক্ষা করে দেখেন।

মুঠোফোনে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট দেখার জন্য দিনের মধ্যে নয় বার মুঠোফোন ব্যবহূত হয়, মুঠোফোন খবর পড়ার জন্য ব্যবহূত হয় নয় বার, তিন বার মুঠোফোন ব্যবহার করে সার্চ দেওয়া হয়, মুঠোফোন থেকে ইন্টারনেট ব্রাউজিংও হয় তিন বার। ভিডিও দেখার জন্য দৈনিক গড়ে  ছয় বার ব্যবহূত হয় মুঠোফোন আর একবার  ভয়েস মেইলের জন্য।

মুঠোফোন চার্জ পরীক্ষার জন্য দিনে অন্তত তিনবার মুঠোফোন পরীক্ষা করে দেখা হয়।
গবেষক মিকার বলেন, নানা কাজেই ব্যবহূত হয় মুঠোফোন। তবে বর্তমানে মুঠোফোনে ছবি তোলা এবং সে ছবি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে শেয়ার করার প্রবণতা বেশি। অবশ্য পরিধেয় প্রযুক্তিপণ্যের ব্যবহার বেড়ে গেলে দিনে বারবার মুঠোফোন ব্যবহারের এ প্রবণতা কমে যাবে বলেও মনে করছেন গবেষকেরা।