দিবস রজনী...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

স্কুলজীবনের শুরু থেকেই তারা চারজন—ঈশান, নিলীমা, অরনি আর প্রত্যয় খুব ভালো বন্ধু। ‘এ’ লেভেল শেষ করার  পর মনে হলো, বন্ধুত্বের গভীরতায় যেন কিছুটা ঘাটতি পড়েছে।

তাদের মধ্যে বোঝাপড়া চমৎকার। কিন্তু ২০১১ সালের শেষ দিকে ঈশান যখন নিলীমাকে ওর ভালো লাগার কথা বলল, তখন থেকেই সব কেমন যেন বদলে গেল। নিলীমার জীবনেও প্রথম ভালো লাগার মানুষ ঈশান। কিন্তু ওর কাছে বন্ধুত্বটাই বেশি প্রাধান্য পেয়েছিল। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঈশানের পড়তে যাওয়ার সবকিছু ঠিকঠাক ছিল। যাওয়ার আগে সে কথাগুলো জানাতে চেয়েছিল নিলীমাকে। ঠিক কী কারণে কে জানে, নিলীমা জবাব দিয়েছিল খুব খারাপভাবে।

ঈশান চলে যাওয়ার পর প্রায় দুই বছর কেটে গেছে। যদিও নিলীমার সঙ্গে ঈশানের মাঝেমধ্যে কথা হয়, তবু মনে হয় কিছু একটা হারিয়ে গেছে। সবাই যার যার উচ্চশিক্ষা নিয়ে ব্যস্ত। নিলীমা জানে না, ঈশান কখনো ফিরে আসবে কি না, তাকে কথাগুলো বলতে পারবে কি না। তবু সে অপেক্ষায় থাকে!

শেখ মালিহা তাসনিম
মিরপুর, ঢাকা।