দীঘিনালায় ডিজিটাল বাংলাদেশ নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য ও অর্জন নিয়ে একটি সেমিনার গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্ম্মবীর চাকমা। মূল প্রবন্ধ পড়েন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ। বক্তব্য দেন দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শতরূপা চাকমা, জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বকল্যাণ চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমুখ। —দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি