দীপাবলির শুভেচ্ছা জানালেন জাকারবার্গ

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ শুভেচ্ছা জানান তিনি। দীপাবলি উপলক্ষে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। তাঁর করা পোস্টটি প্রায় তিন লাখ লাইক পেয়েছে এবং সাড়ে ছয় হাজারের বেশি শেয়ার হয়েছে।
সম্প্রতি ভারত সফর করেন মার্ক জাকারবার্গ। সেখানে আগ্রার তাজমহল দেখতে যান এবং আইআইটি দিল্লিতে একটি টাউন হলে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
দীপাবলি প্রসঙ্গে জাকারবার্গ লিখেছেন, দীপাবলির শুরু, আলোর উৎসব. . মানুষ মোমবাতি ও আলোকসজ্জা করে খারাপের ওপর ভালোর জয়ের গুরুত্ব ফুটিয়ে তোলে। এটি ভারতের জনগণের ও সারা বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের উদ্যাপনের প্রহর।
জাকারবার্গ লিখেছেন, এ বছর ভারত গিয়েও আমি দীপাবলির অনুষ্ঠানে থাকতে পারলাম না। তবে কয়েক বছর আগে গোয়াতে আমাদের এক বন্ধুর বিয়েতে আমার ও প্রিসিলার (জাকারবার্গের স্ত্রী) তোলা ছবি শেয়ার করছি।
আরও পড়ুন
তাজমহলে মুগ্ধ জাকারবার্গ