রকমারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি আইনে পরিবর্তন আনার কারণে জার্মান ভাষার দীর্ঘতম শব্দটি বাদ পড়ল। ৬৩ বর্ণের ওই শব্দের অর্থ হচ্ছে, ‘গরুর মাংসের মোড়কের পরিচিতি পরীক্ষাবিষয়ক আইন’। গরুর মাংস থেকে ছড়ানো ‘ম্যাড কাউ’ রোগ প্রতিরোধে প্রচেষ্টার অংশ হিসেবে শব্দটি ১৯৯৯ সালে চালু হয়েছিল। তবে ইইউ সম্প্রতি স্বাস্থ্যসম্মত কসাইখানায় পরীক্ষা-নিরীক্ষা চালানোর বিধানটি বন্ধ করতে আইনে পরিবর্তন আনে। এতে করে ওই শব্দটির প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে। জার্মানির গণমাধ্যম জানিয়েছে, অভিধানে আরেকটি দীর্ঘতম শব্দ স্থান পেতে পারে, যার বর্ণসংখ্যা ৩৬। এই শব্দের অর্থ হচ্ছে, ‘গাড়ির জন্য বাধ্যবাধকতামূলক বিমা’। বিবিসি।