দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য স্যামসাংয়ের মেমোরি
স্মার্টফোনগুলো তাদের ব্যাটারির আয়ু আরও ২০ শতাংশ বাড়াতে পারে। এ জন্য তাদের একটি কাজ করতে হবে। আর তা হচ্ছে তারা যে তথ্যধারণ করার জন্য যে মেমোরি মডিউল ব্যবহার করছে তার ধরন বদলে ফেলা। ইলেক্ট্রনিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং ঘোষণা দিয়েছে, তারা এখন এক ধরনে মেমোরি মডিউল তৈরির পরিকল্পনা করছে, যা স্মার্টফোনের ব্যাটারির কর্মক্ষমতা ২০ শতাংশ বাড়াতে পারবে। এই মেমোরিতে এমন সব জিনিস থাকবে যা যেকোনো তথ্য রেকর্ড করতে এবং মুছে ফেলতে পারবে। বর্তমানে মেমোরি মডিউলের যে কাঠামো বিদ্যমান একই কাঠামাতে নতুন মেমোরি মডিউল তৈরি করা হবে। ফলে বাজারে প্রচলিত স্মার্টফোনগুলোর নতুন মেমোরি সংযুক্ত করতে কোনো ঝামেলা হবে না। এটি কাজও করবে স্বাচ্ছন্দ্যে। নতুন এই মেমোরি বিদ্যমান কিছু ফ্ল্যাশ মেমোরির চেয়ে ১০ গুণ দ্রুতগতিতে কাজ করবে বলে স্যামসাং দাবি করছে। এর ধারণক্ষমতা হবে ৫১২ মেগাবিট। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান