প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানসিক প্রশান্তির জন্য অতীতের বেদনাদায়ক ঘটনাবলি মন থেকে একেবারে মুছে ফেলতে চান? বিজ্ঞানীরা এবার সে ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন৷ ধমনি কঠিন হয়ে যাওয়ার মতো বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ফিঙ্গোলিমোড মানুষের খারাপ স্মৃতি, দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে বলে দাবি করছেন তাঁরা৷ নেচার নিউরোসায়েন্স সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে৷ গবেষকেরা ইঁদুরের ওপর ফিঙ্গোলিমোড প্রয়োগ করে ইতিমধ্যে সাফল্য পেয়েছেন৷ এবার তাঁরা ওষুধটি মানসিক চাপজনিত দুঃস্বপ্ন, অসহনীয় স্মৃতি ও উদ্বেগ-দুশ্চিন্তার চিকিৎসায় ব্যবহার করতে যাচ্ছেন৷ ইনডিপেনডেন্ট৷