দুই অসাধারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে কয়েক দিন ধরেই বৃষ্টি। মাটি নরম থাকায় উৎসবের দিন আমাদের প্যান্ডেল ঝুঁকে পড়ল। বাধ্য হয়ে যে যার মতো হাত লাগাই সেটিকে ঠিকঠাক করতে। সেখানে খেয়াল করলাম, একটি ছোট্ট ছেলে আমাদের সঙ্গে কাজ করছে। অবাক হয়ে তার কাছে যেতেই সে হেসে জানাল, স্কুলের এ অবস্থা দেখে কি বসে থাকা যায়! আসলে বড়-ছোট সবার উচিত এ কাজে হাত লাগানো। কথা বলে জানা গেল, তার নাম রূপক। মা-বাবা দুজনই শিক্ষক। আর ভাইবোনের মধ্যে সে-ই বড়। তার জীবনের লক্ষ্য একজন ভালো মানুষ হওয়া।সেদিন দেখা হয়েছিল আরেক খুদে বিজ্ঞের সঙ্গে। তার নাম মুহিত মুস্তাকিম। পড়ছে রাজশাহী কলেজিয়েট স্কুলের তৃতীয় শ্রেণীতে। হ্যাপিনেস মেশিন দেখে সে গম্ভীর মুখে পরামর্শ দিল, উপহার বের হওয়ার দরজাটা আরও ছোট হলে কেউ বুঝতে পারত না যে এর ভেতর একজন মানুষ বসে আছে। আর সে-ই উপহারগুলো দিচ্ছে।সত্যি, মুহিতকে বিজ্ঞ না মেনে উপায় নেই!