কম্পিউটারে কাজ করতে গিয়ে হুট করে দেখলেন, হার্ড ড্রাইভের আলাদা ড্রাইভগুলোতে দুবার ক্লিকেও সেটি খুলছে না। এমন সমস্যা দেখা দিলে অনেক সময় ড্রাইভ না খুলে অটোরানের কিছু তালিকা দেখিয়ে সেটি খুলতে বলতে পারে। This drive does not open কিংবা Restriction with administrator বার্তা দেখিয়ে আপনাকে থামিয়ে দিতে পারে।
যা করবেন
কিছু ভাইরাস আপনাকে বিভ্রান্তিতে ফেলার জন্য এমনভাবে সাজানো থাকে। মূলত ভাইরাস কিছু খারাপ রেজিস্ট্রি তৈরি করে বলে কাজে এমন বাধা আসে। এ সমস্যা সারিয়ে নিতে স্টার্ট মেন্যু থেকে রান প্রোগ্রাম চালু করুন। এখানে regedit লিখে এন্টার চাপুন। রেজিস্ট্রি এডিটর ওপেন হলে বামের তালিকা থেকে HKEY_CURRENT_USER তে ক্লিক করে Software এ ক্লিক করে আবার Microsoft ক্লিক করুন। এখানে আবার Windows এ ক্লিক করে CurrentVersion এ ক্লিক করে আবার Explorer এ ক্লিক করে MountPoints 2 খুঁজে নিয়ে মুছে (ডিলিট) ফেলুন। মনে রাখবেন, ভাইরাস আক্রান্ত হলেই শুধু এই রেজিস্ট্রিটি মুছতে হবে। অযথা মুছে ফেললে উইন্ডোজের সিস্টেম ফাইল পড়ে যাবে। তাই জেনেবুঝে কাজটি করতে হবে। যদি নির্দিষ্ট কোনো ড্রাইভে দুই ক্লিক করে না খোলে, তাহলে কি-বোর্ড থেকে Shift বোতাম চেপে ধরে সেই ড্রাইভের ওপর মাউসের ডান বোতাম চাপুন। ধরুন, আপনার কম্পিউটারের D:/ ড্রাইভ দুই ক্লিক করলে সেটি খুলছে না। তাহলে কি-বোর্ড থেকে Shift বোতাম চেপে ধরে ড্রাইভের ওপর মাউসের ডান বোতাম চাপুন। তালিকা থেকে Open command window here এ ক্লিক করুন। তাহলে D:/ ড্রাইভের ওপর কমান্ড প্রমটের কাজ করার জন্য নতুন উইন্ডো খুলে যাবে। এবার সেখানে cd/ লিখে এন্টার চাপুন। পরের লাইনে attrib-r-h-s autorun. inf হুবহু লিখে আবার এন্টার চাপুন। পরের লাইনে আবার del autorun. inf লিখে এন্টার চাপুন। অটোরান প্রোগ্রাম ডিলিট হয়ে যাবে। এবার কম্পিউটার রিস্টার্ট করে নিলে দুই ক্লিকে ড্রাইভারখুলবে। রাকিবুল হাসান