প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্গানিক ট্রানজিট ভেহিকল নামের দুই চাকার গাড়িতে চড়ে এক হাজার ৯৩০ কিলোমিটার পাড়ি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মনস্তত্ত্ববিদ মার্ক স্টুয়ার্ট। পরিবেশবান্ধব এই গাড়ি চলে সৌরশক্তিতে। মজার ব্যাপার হলো, মাত্র পাঁচ হাজার মার্কিন ডলারের এই যানটি একই সঙ্গে বাইসাইকেল ও গাড়ি হিসেবে ব্যবহার করা যায়। এক গ্যালন জ্বালানির সমমানের সৌরশক্তি ব্যবহার করে এই গাড়িতে চড়ে পাড়ি দেওয়া যাবে দুই হাজার ৮৯৫ কিলোমিটার পথ। এই গাড়ির জন্য বিমা করতে হয় না, আর দশটা গাড়ির তুলনায় এটির মেরামতের খরচও সামান্য। স্টুয়ার্ট এই গাড়িতে চড়ে গত ১৫ জুলাই নর্থ ক্যারোলাইনা থেকে ম্যাসাচুসেটসের উদ্দেশে যাত্রা শুরু করেছেন এবং এক মাসের মধ্যে গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী। এপি।