বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০১২-১৪ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনে চূড়ান্তভাবে দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কালের কণ্ঠ-এর মুহম্মদ খান এবং ইত্তেফাক-এর মোজাহেদুল ইসলাম। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটিএন নিউজের আরাফাত সিদ্দিকী, অর্থনীতি প্রতিদিন-এর ওয়াশিকুর রহমান ও বাংলানিউজ২৪ডটকমের সাব্বিন হাসান। বাকি সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, গবেষণা সম্পাদক, নির্বাহী সদস্য পদে একজন করে থাকায় এ পদগুলোয় নির্বাচন হবে না। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোস্তাফা জব্বার জানান, ‘এখন সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে নির্বাচন হবে। অন্যান্য পদে বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।’ ৪ আগস্ট প্রার্থী পরিচিতি সভা ও ১১ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।—নিজস্ব প্রতিবেদক