দুই পর্দার আলট্রাবুক বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের টাইচি৩১ মডেলের দুই পর্দার (ডুয়াল স্ক্রিন) আলট্রাবুক বাজারে এসেছে। নোটবুক এবং ট্যাবলেট পিসির সংমিশ্রণের এই আলট্রাবুকটিতে রয়েছে ১৩.৩ ইঞ্চির পর্দা, ১.৮ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই-৫ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম, ১২৮ গিগাবাইট এসএসডি হার্ডডিস্ক, বিল্ট-ইন গ্রাফিকস, ৮০২.১১বি/জি/এন ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, ওয়েবক্যাম ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমসহ নোটবুকটির দাম এক লাখ ৩৫ হাজার টাকা।
—বিজ্ঞপ্তি