দুই ফোনের দাম কমাল হুয়াওয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে অনার ফোরএক্স ও ওয়াই ৬২৫ মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে হুয়াওয়ে। ১৪ হাজার ৯৯০ টাকা দামের অনার ফোরএক্সের দাম কমিয়েছে এক হাজার টাকা আর ৮ হাজার ৪৯০ টাকার ওয়াই ৬২৫-এর দাম ৫০০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে হুয়াওয়ে।
অক্টা-কোর প্রসেসর, দুই গিগাবাইট র্যাম, আট গিগাবাইট রম, সাড়ে পাঁচ ইঞ্চির এইচডি ডিসপ্লের অনার ফোরএক্সের পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর ব্যাটারি তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের। এর অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড ললিপপ।
হুয়াওয়ে ওয়াই ৬২৫ স্মার্টফোনটি কোয়াড-কোর প্রসেসরের। এতে আছে এক গিগাবাইট র্যাম, পাঁচ ইঞ্চির ডিসপ্লে, পেছনে আট ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি দুই হাজার মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড কিটক্যাট। (বিজ্ঞপ্তি)