দুই বছর পর অ্যাডোবির ফটোশপ সিএস৬ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটোশপের ক্ষেত্রে দুই বছর পর নতুন সংস্করণ আনল অ্যাডোবি। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, প্রতিষ্ঠানটি ২৩ এপ্রিল সোমবার অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুট বাজারে উন্মুক্ত ও সফটওয়্যারটির দাম প্রকাশ করেছে।এর আগে ২১ মার্চ বুধবার ফটোশপ সিএস৬-এর বিটা সংস্করণটি উন্মুক্ত করেছিল অ্যাডোবি। ২০১০ সালের ৫ এপ্রিল ফটোশপ ক্রিয়েটিভ স্যুটের সর্বশেষ সংস্করণটি এনেছিল অ্যাডোবি। নতুন সংস্করণে থ্রিডি ছবি সম্পাদনা ও নতুন ইন্টারফেস যুক্ত হয়েছে। নতুন ফটোশপে যুক্ত হয়েছে অ্যাডোবি মার্কারি গ্রাফিকস ইঞ্জিন। এর আগে এই সংস্করণটির প্রিভিউ ডাউনলোড করে পরীক্ষামূলক ব্যবহারের জন্য উন্মুক্ত করেছিল অ্যাডোবি।অ্যাডোবির এই ক্রিয়েটিভ সুটে রয়েছে ভিডিও সম্পাদনা, ছবি সম্পাদনা, গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন সফটওয়্যার, যা দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলে বিবেচিত। তবে নতুন এই স্যুট একটু অন্যভাবে বিক্রির পরিকল্পনা করছে অ্যাডোবি।প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রচলিত পদ্ধতিতে সফটওয়্যার বিক্রির পাশাপাশি মাসিক গ্রাহক ফি হিসেবে ক্রিয়েটিভ স্যুট ব্যবহারের সুবিধা দেওয়া হবে। ব্যবহারকারীরা এক বছরের জন্য গ্রাহক হলে মাসিক ফি পড়বে ৫০ ডলার। আর কেবল মাসের হিসাবে ব্যবহার করতে চাইলে ৭৫ ডলার করে খরচ পড়বে। ক্লাউড সুবিধার জন্য আলাদাভাবে মাসিক ৩০ ডলার খরচ করতে হবে। সিএস৬-এর মাধ্যমে ফটোশপ, ইলাস্ট্রেটর, ড্রিমওয়েভার, ফ্ল্যাশ প্রো, প্রিমিয়ার প্রো, ইনডিজাইনসহ অন্যান্য সার্ভিস ব্যবহারের সুবিধা পাবেন। বাড়তি সুবিধা হিসেবে থাকছে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সুবিধা যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সব প্রজেক্ট ফাইল ক্লাউডে তথা ইন্টারনেটেই রাখতে পারবেন। তবে পুরো স্যুট কিনতে চাইলে খরচ পড়বে এক হাজার ২৯৯ ডলার থেকে দুই হাজার ৫৯৯ ডলারের মধ্যে।উল্লেখ্য, ২০১১ সালের অক্টোবর মাসে ফটোশপ সিএস৬ সংস্করণের তথ্য ফাঁস করেছিল অ্যাপল ইনসাইডার নামে একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে অ্যাডোবি সিস্টেমস ইনকরপোরেশন থেকে ফটোশপ সিএস৬ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিল। ‘স্নিক পিক#১’ শিরোনামে ইউটিউবে পোস্ট করা সেই ভিডিওটিতে অ্যাডোবি সিএস৬-এর ফিচারগুলোর তথ্য জানানো হয়েছিল। ভিডিওতে সিএস৬-এর ‘ক্যামেরা র ৭’ নিয়ে কিছু কাজ দেখিয়েছিলেন অ্যাডোবির জ্যেষ্ঠ প্রোডাক্ট ম্যানেজার ব্রায়ান ও’নিল হাগিস। তিনি কিছু টুল ব্যবহার করে কম আলোয় তোলা আইফেল টাওয়ারের ছবি সম্পাদনা করে দেখান। তাঁর দেখানো ‘ডার্ক ইন্টারফেস’ ‘রিচ কারসর’-এর মতো নতুন অনেক ফিচার যুক্ত হয়েছে সিএস ৬-এ।