দুই বছর পর চালু এলএইচসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বড় একক যন্ত্র লার্জ হ্যাড্রন কোলাইডার (এলএইচসি) নজিরবিহীন পরীক্ষা-নিরীক্ষার জন্য গতকাল বুধবার থেকে আবারও চালু করা হয়েছে। কার্যক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে মেরামতকাজের জন্য এটি দুই বছর বন্ধ রাখা হয়েছিল। ইউরোপীয় পরমাণু গবেষণা প্রতিষ্ঠানের (সার্ন) তৈরি এলএইচসিতে বিপরীতমুখী প্রোটন কণাস্রোতের মধ্যে প্রচণ্ড শক্তিতে সংঘর্ষ ঘটিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণা ভাঙার চেষ্টা করা হয়। এটিকে হিগস বোজন কণার অস্তিত্ব প্রমাণের গবেষণায় ব্যবহার করা হয়েছে। মহাবিশ্বের সৃষ্টিরহস্য উন্মোচনের লক্ষ্যে এলএইচসি ব্যবহার করে অনুসন্ধানী গবেষণা করছেন সার্নের বিজ্ঞানীরা। প্রথম দফায় ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত এটির কার্যক্রম পরিচালিত হয়। ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্তে মাটির নিচে ২৭ কিলোমিটার দীর্ঘ একটি বৃত্তাকার সুড়ঙ্গে এলএইচসির সুবিশাল গবেষণাগারটির অবস্থান। এএফপি ও বিবিসি।