দুই বছরে পা দিল আউটলুক বিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নাগরিক সাংবাদিকতার পূর্ণাঙ্গ ওয়েবসাইট আউটলুক বিডি (www.outlookbd.com) সম্প্রতি দুই বছরে পা দিয়েছে। বর্তমানে নিবন্ধন করা ব্যবহারকারীদের জন্য এ সাইটে রয়েছে প্রায় ১১ হাজার নিবন্ধন। ওয়েবসাইটের নিবন্ধন করা নাগরিকেরা নানা ধরনের সংবাদ ও তথ্য পাঠানোর পর তা প্রয়োজন অনুযায়ী প্রকাশ করা হয়। বর্তমানে সাইটটির বিভিন্ন সংবাদ নিয়ে ছয়টি বিভাগ রয়েছে। এর মধ্যে রয়েছে নীতিমালা, ব্যবসা ও অর্থনীতি, খেলা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, বিনোদন এবং বিবিধ। এ বিভাগগুলোতে ইংরেজি ভাষায় বিভিন্ন সংবাদ ও ফিচার প্রকাশিত হচ্ছে। ব্যবহারকারীদের কাছ থেকে সংবাদ পেয়ে প্রয়োজন অনুসারে প্রকাশের এ সাইটের বিভিন্ন সংবাদের লিংক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে দেওয়ার সুবিধাও রয়েছে। প্রতিটি সংবাদের পাশাপাশি আলাদাভাবে রয়েছে প্রয়োজনীয় ছবি, ভিডিও ও অডিওর সুবিধা। ইচ্ছে করলে যে কেউ এ সাইটে তথ্যপ্রমাণসহ নানা ধরনের তথ্য ও ছবি পাঠাতে পারেন। নাগরিক সাংবাদিকতার এ সাইটের মাধ্যমে নানা ধরনের খবর ছড়িয়ে দিতে পারেন সারা বিশ্বে। —নিজস্ব প্রতিবেদক