দুই বিশ্ববিদ্যালয়ে বিপিও সামিটের অ্যাকটিভেশন কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিও সামিট ২০১৫ উপলক্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অ্যাকটিভেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ক্যাম্পাসে এই আয়োজন সম্পন্ন হয়।
বিপিও সামিট ২০১৫ উপলক্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অ্যাকটিভেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ক্যাম্পাসে এই আয়োজন সম্পন্ন হয়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বিপিও সামিট ২০১৫ উপলক্ষে অ্যাকটিভেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ক্যাম্পাসে এই আয়োজন সম্পন্ন হয়।
সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) যৌথ উদ্যোগে আগামী ৯ ও ১০ ডিসেম্বর ঢাকায় প্রথমবারের বিপিও সামিট ২০১৫ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাধিক অ্যাকটিভেশন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিস অফিসার তাজ উদ্দিন, বাক্যর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ আমিনুল হক, আমরা কোম্পানিজের জ্যেষ্ঠ নির্বাহী এ জে এম রাফকাত, বিক্রয় ডটকমের সহকারী ব্যবস্থাপক ইয়াসিন আরাফাত প্রমুখ।
বক্তারা বলেন, বিপিও সামিটের মাধ্যমে দেশের অনেক তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই দুই দিনের এ আয়োজনে তরুণদের অংশ নেওয়া উচিত।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অ্যাকটিভেশন কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এম আর কবির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আলেক কুমার শাহ, বাক্যর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, মিডিয়া সফট ডাটা সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালক গোপাল দেবনাথ, বিক্রয় ডটকমের সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) মো. মাহবুব হাসান, আমরা টেকনোলজিসের সহযোগী ব্যবস্থাপক (মার্কেটিং) নাহিদ আহমেদ প্রমুখ।
বক্তব্যে উপ-উপাচার্য বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। নতুন নতুন প্রযুক্তিকে আমাদের গ্রহণ করতে হবে। তরুণদের মধ্যে প্রযুক্তির ভালো দিকগুলো তুলে ধরতে হবে।’
আয়োজকেরা বলেন, ‘আমাদের দেশে যোগ্যতাসম্পন্ন লোকের অভাব রয়েছে। যোগ্যতা থাকলে চাকরির অভাব হয় না। আমাদের দেশের চাকরিপ্রত্যাশী তরুণদের যোগ্যতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’
বাক্যর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন, ‘এই সামিটের মাধ্যমে তরুণদের আউটসোর্সিং ও কলসেন্টার সম্পর্কে একটি ভালো ধারণা দেওয়া যাবে।’ বিক্রয় ডটকমের পক্ষ থেকে দুটো বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৫০টি উপহার দেওয়া হয়। ব্র্যাক ও এশিয়া প্যাসিফিকে আমরা টেকনোলজিস আয়োজন করে কুইজ প্রতিযোগিতা।