দুই মডেলের সারফেস আনল মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফটের সারফেস ট্যাব
মাইক্রোসফটের সারফেস ট্যাব

এক বছর আগে বাজারে আনা সারফেস ট্যাবলেটের নতুন সংস্করণ ‘সারফেস ট্যাব ২’ ও ‘সারফেস প্রো ২’ নামের ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে এ ট্যাবলেটের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে জানিয়েছে বিবিসি অনলাইন।
মাইক্রোসফট জানিয়েছে, সারফেসের নতুন সংস্করণে প্রসেসর হয়েছে দ্রুতগতির এবং ব্যাটারি লাইফ বেড়েছে। এ ছাড়াও অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮.১ নির্ভর ট্যাব দুটিতে ক্যামেরা উন্নত করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
উইন্ডোজ আরটি ট্যাবলেটর নতুন সংস্করণ ১০.৬ ইঞ্চি মাপের সারফেস ২তে যুক্ত হয়েছে এনভিডিয়া টেগরা ৪ প্রসেসর, সামনে ৩.৫ মেগাপিক্সেল ও পেছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এর দাম পড়বে ৫৭৫ মার্কিন ডলার।
ইনটেলের প্রসেসরনির্ভর সারফেস প্রো ২ ট্যাবটিতে আগের সংস্করণটির চেয়ে ৬০ শতাংশ ব্যাটারি লাইফ উন্নত করা হয়েছে বলে মাইক্রোসফট দাবি করেছে। ৬৪ গিগাবাইট মডেলের সারফেস প্রো২-এর দাম হবে এক হাজার ১৫০ মার্কিন ডলার।