দুই মেরুর ঝুঁকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিকা অঞ্চলে চলতি শীতে প্রায় এক কোটি ৯৭ লাখ বর্গকিলোমিটার এলাকায় বাতাস এবং মহাসাগরের পানি জমাটবদ্ধ হয়ে পড়েছে। এভাবে আরও কয়েক সপ্তাহ চলতে থাকলে ওই এলাকায় গত বছরের বরফ জমার রেকর্ড ভাঙবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডাটা সেন্টার (এনএসআইডিসি) এসব তথ্য জানিয়েছে। অন্যদিকে উত্তর মেরু অঞ্চলে সাগরের বরফ গলে যাওয়া অব্যাহত রয়েছে এবং গলনের এই হার গত বছরের চেয়ে বেশি। এনএসআইডিসি জানায়, উত্তর মেরুতে গত বছরের ১৫ সেপ্টেম্বর বরফাচ্ছাদিত ছিল ৫১ লাখ বর্গকিলোমিটার এলাকা। আর চলতি বছর একই সময়ে সেখানে বরফের আচ্ছাদন রয়েছে ৫০ লাখ ৭০ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে। দুই মেরুতে এই বিপরীতমুখী পরিবর্তনকে পরিবেশবিজ্ঞানীরা ঝুঁকিপূর্ণ মনে করছেন।
ক্যাপিটালওয়্যার্ড।