দুই মেলায় ক্রেতাদের পোয়াবারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় এখন একসঙ্গে চলছে দুটি প্রযুক্তির মেলা। আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে চলছে বার্ষিক মেলা সিটিআইটি ২০১৪ আর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের চারতলায় চলছে বাংলাদেশ কম্পিউটার সমিতির বিসিটি আইসিটিওয়ার্ল্ড মেলা। দুটি মেলাতেই নতুন প্রযুক্তিপণ্য যেমন আছে, তেমনি আছে মূল্য ছাড় ও উপহার। মেলায় ঢোকার টিকিটেও আছে র‌্যাফল ড্র। তাই মেলার এ কদিন ক্রেতাদের পোয়াবারো। সিটিআইটি মেলার আহ্বায়ক এ এন এম কামরুজ্জামান প্রথম আলোকে জানান, রোবার কম্পিউটার সিটির সাপ্তাহিক ছুটি থাকলেও মেলার জন্য আজ কম্পিউটার সিটি খোলা থাকবে। গতকাল পাওয়া বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো।
প্রসেসর: ইন্টেল কোর আই-৩ ৩.৩০ গিগাহার্টজ (গি.হা.) ৯,৩০০ টাকা; কোর আই-৫ ৩.২০ গি.হা. ১৬,০০০ টাকা। মাদারবোর্ড: গিগাবাইট জিএ৭৮এলটি-এসটুপি এএমডি ৪,৬০০ টাকা; এইচ৬১এম ৪,৭০০ ও জিএবি৭৫এম এইচডি৩ ৬,০০০; ফক্সকন এইচ৬১ এমএক্সই-কে ৩,৮০০ টাকা। আসুস বি৭৫এম-এ ৬,২০০; এইচ৬১এম-ই ৪,৮০০ টাকা। র‌্যাম: ডিডিআর-৩ অ্যাপাসার ২ গিগাবাইট (গি.বা.) ১,৪০০ টাকা। এডেটা ৪ গি.বা. ৩,০০০ টাকা। ট্রানসেন্ড ৪ গি.বা. ৩,৩৫০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. ৪,৭০০ টাকা। হিটাচি ৫০০ গি.বা. ৪,৫০০ ও ১ টেরাবাইট ৬,০০০ টাকা। স্যামসাং ৩২০ গি.বা. ৭,০০০ টাকা। এলসিডি মনিটর: স্যামসাং ১র্৭র্ স্কয়ার ৯,৫০০। এলজি ১র্৭র্ (স্কয়ার) ৮,৮০০ টাকা। ডেল ১৭র্ র্ ৯,০০ টাকা। এলইডি মনিটর: স্যামসাং ১৫.র্৬র্ ৬,৬০০ ও ২র্৭র্ থ্রিডি ৬২,৫০০ টাকা। ডেল ১র্৭র্ ৯,৬০০ টাকা। আসুস ১৮.র্৫র্ ৮,২০০ টাকা। গ্রাফিকস কার্ড: গিগাবাইট এইচডি-৬৪৫০ ১ গি.বা. ৪,১০০ টাকা। আসুস ইএএইচ৫৪৫০ ১গি.বা ৩,২০০ টাকা। ডিভিডি রাইটার/রি-রাইটার: স্যামসাং ১৬এক্স ১,৭০০ টাকা। আসুস ২৪ এক্স ১,৬৫০ টাকা। কেসিং: স্পেস ১,৯০০ থেকে ৪,০০০ টাকা। মাউস: এফোরটেক ৩০০ থেকে ২,০০০ টাকা। লজিটেক ৪৫০ থেকে ২,৫০০ টাকা। কি-বোর্ড: বেলকিন ৯০০ থেকে ৪,০০০ টাকা। স্পিকার: ইডিফায়ার (২:১) ১,৬০০ থেকে ৩,২০০ টাকা। মাইক্রোল্যাব (২:১) ১,৫০০ থেকে ২,৬০০ টাকা। ক্রিয়েটিভ এসবিএস (২:১) ৯০০ থেকে ২,১০০ টাকা। অ্যালটেক ল্যানসিং ১,৪০০ থেকে ৬,০০০ টাকা। পেনড্রাইভ: ট্রানসেন্ড ৪ গি.বা. ৪৫০ টাকা; ৮ গি.বা. ৫৫০ ও ১৬ গি.বা. ১০০০ টাকা। এডেটা ৮ গি.বা. ৫৫০ ও ৩২ গি.বা. ১,৮০০ টাকা। ভেরিকো ৪ গি.বা. ৪৫০। টিভি কার্ড: এভারমিডিয়া ইন্টারনাল ৩,২০০ টাকা ও এক্সটারনাল ডব্লিউ৭ ৪,৬০০ টাকা। রিয়েলভিউ ১,৬৫০ টাকা। গেডমি ১,৫০০ টাকা। প্রিন্টার: ক্যানন আইপি-২৭৭২পিক্সমা ৩,০০০ টাকা; এমপি-২৩৭ ৬,২০০ ও এলবিপি-৩৩০০ ১১,৪০০ টাকা। এপসন এম-১২০০ ৭,২০০ টাকা। স্যামসাং এমএল ১৮৬৬ (লেজার) ৬,৬০০ টাকা। বহনযোগ্য হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি.বা. ৫,৩০০ ও ১ টেরাবাইট ৭,৪০০ টাকা। ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. ৫,৫০০ ও ১ টেরাবাইট ৭৪০০ টাকা। ইউপিএস: স্পার্ক পাওয়ার ৬৫০ভিএ ২,৮০০ ও ১২০০ভিএ ৫,২০০ টাকা; ডিজিটাল এক্স ৬৫০ভিএ ২,৯০০ টাকা; প্রোলিংক ৬৫০ভিএ ২৮০০ প্রোলিংক ৬৫০ভিএ ২৮০০ টাকা। —রাহিতুল ইসলাম