দুই লাখ টাকার ল্যাপটপ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুজিত্সু ব্র্যান্ডের হালকা-পাতলা ল্যাপটপ বা লাইফবুক দেশের বাজারে বিক্রি হচ্ছে দুই লাখ পাঁচ হাজার টাকায়।ইনটেল কোর আই সেভেন প্রসেসরনির্ভর ফুজিত্সু এসএইচ৭৭১ মডেলের লাইফবুকটি রয়েছে ৮গিগাবাইট ডিডিআর থ্রি র্যাম, ৬৪০জিবি সাটা হার্ড ড্রাইভ, ইনটেলের এইচডি ৩০০০ গ্রাফিক্স, দুই মেগা পিক্সেল ক্যামেরা ও ল্যান কার্ড সুবিধা।দেশের বাজারে এ লাইফবুক বাজারে এনেছে কম্পিউটার সোর্স। বিপণনকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উইন্ডোজনির্ভর ল্যাপটপটির এক বছরের বিক্রয়োত্তর সুবিধা রয়েছে। ১৩.৩ ইঞ্চি মাপের এ ল্যাপটপটি সাড়ে আট ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। ল্যাপটপটিতে হাই ডেফিনেশন বা এইচডি মানের ভিডিও দেখা যায়।