প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাচীনকালে পাখিদের দুটি লেজ ছিল? জীবাশ্মবিদেরা বলছেন, তাঁরা ১২ কোটি বছরের পুরোনো একটি পাখির জীবাশ্ম (ফসিল) খুঁজে পেয়েছেন। এতে পাখিটির দীর্ঘ একটি লেজ ছাড়াও উপ-লেজসদৃশ দ্বিতীয় লেজের চিহ্ন রয়েছে। গবেষকদের দাবি, বিচিত্র ওই ফসিল বর্তমান যুগের পাখিদের লেজের ক্রমপরিবর্তন সম্পর্কে নতুন ধরনের ইঙ্গিত দিচ্ছে। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রাচীন যুগের ওই পাখির নাম জেহোলোর্নিস। বর্তমান চীন অঞ্চলে এদের আবাস ছিল। পাখাওয়ালা ডাইনোসরের পাশাপাশিই এদের বিচরণ ছিল বলে ধারণা করা হচ্ছে। গবেষণায় নেতৃত্ব দেন বেইজিংয়ে অবস্থিত চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের গবেষক জিংমাই ওকনোর। ন্যাশনাল জিওগ্রাফিক।