দুই সিমের লেনোভো স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিগগিরই দুই সিমবিশিষ্ট স্মার্টফোন আনতে যাচ্ছে লেনোভো। এ স্মার্টফোনে হাই ডেফিনেশন ডিসপ্লে ব্যবহূত হবে। সাড়ে চার বা সাড়ে পাঁচ ইঞ্চি মাপের এইচডি ডিসেপ্লযুক্ত লেনেভোর এই স্মার্টফোনের তথ্য ফাঁস করেছে চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট সিনা ওয়েবু। এদিকে এক খবরে এনডিটিভি জানিয়েছে, ১০৮০ পিক্সেল বা এইচডি ডিসপ্লেযুক্ত স্মার্টফোন তৈরিতে লেনোভোর পাশাপাশি স্যামসাং ও এলজি কাজ করছে। আগামী বছরের শুরুর দিকে এ স্মার্টফোনগুলো বাজারে আসবে।এছাড়াও চলতি বছরের অক্টোবর মাসে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা এইচটিসি জে বাটারফ্লাই নামে ডুয়াল সিমের এইচডি ডিসপ্লেযুক্ত স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে।