গান শোনার পাশাপাশি গেম খেলতে ভালোবাসেন অনেকেই। কিন্তু ভালোমানের হেডফোন ব্যবহার না করলে গান এবং গেমের শব্দ নিখুঁতভাবে শোনার সুযোগ মেলে না। বাংলাদেশে দুই হাজার টাকার মধ্যেই বেশ ভালো মানের হেডফোন পাওয়া যায়। আজ দেখে নেওয়া যাক দুই হাজার টাকার নিচে ১০ হেডফোনের খোঁজ।
রেডরাগন এইচ ১২০
৬.৫ ফুট তারযুক্ত ৪০ মিলিমিটারের সিঙ্গেল পোর্ট সুবিধার হেডফোনটির ফ্রিকোয়েন্সি ২০ মেগাহার্জ থেকে ২০ কিলোহার্টজ। শব্দের তীব্রতা স্পিকারে ১০৩ ডেসিবেল। ওডি ৩.৫ অডিও জ্যাক সুবিধার হেডফোনটির মাইক্রোফোনও বেশ উন্নত মানের। রয়েছে হেডফোনেই শব্দ নিয়ন্ত্রণের সুযোগ। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডফোনটির দাম ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ১৯০ টাকা।
হ্যাভিট এইচভি-এইচ ২১৬৮ ডি
তারযুক্ত ইউএসবি পোর্টসহ দুইটি পোর্ট থাকায় হেডফোনটি গেমারদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। হেডফোনটির ফ্রিকোয়েন্সি ২০ মেগাহার্জ থেকে ২০ কিলোহার্টজ। ৮.২ ফুট তারযুক্ত হেডফোনটির শব্দের তীব্রতা ১০৫ ডেসিবেল। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডফোনটির দাম ১ হাজার ৫০ থেকে ১ হাজার ২৫০ টাকা।
এফোরটেক এফএইচ ২০০ আই
৩.৫ মিলিমিটার সিঙ্গেল পোর্টের এফোরটেক এফএইচ ২০০ আই হেডফোনটির ফ্রিকোয়েন্সি স্পিকারে ২০ মেগাহার্জ থেকে ২০ কিলোহার্টজ এবং মাইক্রোফোনে ১০০ মেগাহার্জ থেকে ১০ কিলোহার্টজ। ৬ ফুট তারযুক্ত হেডফোনটির শব্দের তীব্রতাও বেশ ভালো, স্পিকারে ১০০ এবং মাইক্রোফোনে ৪৪ ডেসিবেল। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডফোনটির দাম ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২৫০ টাকা।
হ্যাভিট এইচ ২৫৭৫ বিটি
ব্লুটুথ সুবিধার হেডফোনটি মুঠোফোন বা কম্পিউটার থেকে ১০ মিটার দূর পর্যন্ত ব্যবহার করা যায়। ৩.৫ মিলিমিটার সিঙ্গেল পোর্ট সুবিধার হেডফোনটির স্পিকার ফ্রিকোয়েন্সি ২০ মেগা হার্ডজ থেকে ২০ কিলোহার্টজ। ২৫০ এমএএইচ ব্যাটারি থাকায় এক চার্জে টানা পাঁচ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। ওজনও বেশ কম, মাত্র ১৫৯ গ্রাম। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডফোনটির দাম ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ৪৩০ টাকা।
রাপো এইচ ১২০
ইউএসবি পোর্ট সুবিধার ৪.৯২ মিটার তারযুক্ত হেডফোনটিতে অডিও আউটপুট সুবিধা থাকায় স্বাচ্ছন্দ্যে কথা বলা যায়। এইচডি ভয়েস কল সুবিধার হেডফোনটিতে মাইক্রোফোনও নিয়ন্ত্রণ করা সম্ভব। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডফোনটির দাম ১ হাজার ১২৫ থেকে ১ হাজার ৩২০ টাকা।
এডিফায়ার কে৮০০
৩.৫ ফুট তারযুক্ত হেডফোনটি সিঙ্গেল পোর্টের। ২০ মেগাহার্জ থেকে ২০ কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি সুবিধার হেডফোনটির শব্দের তীব্রতা ১০২ ডেসিবেল। ৬.৫৬ ফুট তারযুক্ত হেডফোনটির ওজন ১৫০ গ্রাম। মাইক্রোফোন নয়েজ রিডাকশন সুবিধার হেডফোনটিতে কথাও বলা যায়। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডফোনটি কিনতে গুনতে হবে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩২০ টাকা।
ফিনটেক এইচজি ১৭
৬.৫৬ ফুট তারযুক্ত হেডফোনটির ফ্রিকোয়েন্সি ২০ মেগাহার্জ থেকে ২০ কিলোহার্টজ। শব্দের তীব্রতাও বেশ ভালো, স্পিকারে ১০৮ ও মাইক্রোফোনে ৩৮ ডেসিবেল। সিঙ্গেল পোর্টের হেডফোনটির ওজনও বেশ কম, মাত্র ৩২২ গ্রাম। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডফোনটির দাম ১ হাজার ২৮০ থেকে ১ হাজার ৩৬০ টাকা।
হ্যাভিট এইচ ২০১৯ ইউ
২০ মেগাহার্জ থেকে ২০ কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি সুবিধার হেডফোনটির শব্দের তীব্রতা ১১০ ডেসিবেল। ইউএসবি পোর্ট সুবিধার হেডফোনটিতে অডিও আউটপুট সুবিধা থাকায় স্বাচ্ছন্দ্যে কথা বলা যায়। ৪.৯২ মিটার তারযুক্ত হেডফোনটিতে শব্দ কমবেশি করার পাশাপাশি মাইক্রোফোনও নিয়ন্ত্রণ করা যায়। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডফোনটির দাম ১ হাজার ৬৭০ থেকে ১ হাজার ৮১০ টাকা।
ফিনটেক এইচজি ২০
৬.৯৮ ফুট তারযুক্ত সিঙ্গেল পোর্টের হেডফোনটি কাজে লাগিয়ে স্বাচ্ছন্দ্যে কথা বলা যায়। ২০ মেগাহার্জ থেকে ২০ কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি সুবিধার হেডফোনটির শব্দের তীব্রতা ৪২ ডেসিবেল। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডফোনটি কিনতে গুনতে হবে ১ হাজার ৬৭০ থেকে ১ হাজার ৮১০ টাকা।
হ্যাভিট গেমনোট এইচ ২০১৫ ডি
২০ মেগাহার্জ থেকে ২০ কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি সুবিধার হেডফোনটির শব্দের তীব্রতা ১১৫ ডেসিবেল। ৬.৫৭ ফুট তারযুক্ত সিঙ্গেল পোর্টের হেডফোনটিতে স্বাচ্ছন্দ্যে কথা বলা যায়। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডফোনটির দাম ১ হাজার ৮৫০ থেকে ১ হাজার ৯৯০ টাকা।