দুটি নতুন মোবাইল ফোনসেট বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকিয়া সম্প্রতি বাংলাদেশে সম্পূর্ণ নতুন মোবাইল ফোনসেট বাজারজাত করেছে। এর একটি হলো সি৩ টাচ অ্যান্ড টাইপ (দাম ১৪ হাজার ৭৫০ টাকা), অপরটি সি৬-০১ (দাম ২৫ হাজার ৯০০ টাকা)। নকিয়া সি৩ টাচ অ্যান্ড টাইপ সেটে আছে ই-মেইলসহ নকিয়া মেসেজিং ও আইএম পাঠানোর সুবিধা। এতে রয়েছে ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এই সেট থেকে ফেসবুক বা টুইটারে যেতে মাত্র এক ক্লিক লাগে। অভি স্টোর থেকে এতে আছে অনেক প্রোগ্রাম ও গেমস। এতে ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি মেমোরি কার্ড ব্যবহার করা যায়। এর পর্দা ২.৪ ইঞ্চি। নকিয়া সি৬-০১ সেটটি চলে সি৬-০১ সিমবিয়ান অপারেটিং সিস্টেমে। সিমবিয়ানে চলা সবচেয়ে ছোট সেট এটি। এর আকার ১০৩.৮×৫২.৫×১৩.৯ মিলিমিটার, ওজন মাত্র ১৩১ গ্রাম। এতে আছে ৩.২ ইঞ্চি এমোলেড টাচস্ক্রিন। এই সেটে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা ও ফ্ল্যাশ আছে। এতে ৩২ গিগাবাইটের মেমোরি কার্ড লাগানো যায়। অফিসের বিভিন্ন কাজে এ সেটটি ব্যবহার করা যাবে। রুপালি, কালো ও তামাটে বাদামি রঙে এই সেট পাওয়া যাচ্ছে। —বিজ্ঞপ্তি