দুবাইয়ের মেলায় বেসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাইয়ের মেলায় বেসিস
দুবাইয়ের মেলায় বেসিস

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আজ রোববার থেকে অনুষ্ঠেয় তথ্যপ্রযুক্তি মেলা ‘জাইটেক্স টেকনোলজি উইক ২০১৪’-এ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) অংশ নিচ্ছে। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্যোগে দুবাই আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে এ মেলা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।
বেসিসের সদস্য পাঁচটি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো: রিভ সিস্টেমস লিমিটেড, লিডসফট বাংলাদেশ লিমিটেড, আমরা নেটওয়ার্কস লিমিটেড, দীপন কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড ও ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেড।
এ ছাড়াও বেসিসের সদস্য প্রতিষ্ঠান মীর টেকনোলোজিস লিমিটেড ও সিনক্রোনাস আইসিটি নিজ উদ্যোগে এ মেলায় অংশগ্রহণ করছে।
বেসিসের আন্তর্জাতিক বাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ফারহানা এ রহমান মেলা পরিদর্শন করবেন। —বিজ্ঞপ্তি