দুর্গন্ধের জন্য দায়ী ব্যাকটেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগলে দুর্গন্ধ নিশ্চয়ই বিব্রতকর। এ সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য মানুষ বিভিন্ন প্রসাধনী ও সাবান ব্যবহার করে। কিন্তু এ ধরনের দুর্গন্ধ তৈরির জন্য একধরনের অণুজীব বা ব্যাকটেরিয়া দায়ী। যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন। তাঁরা বলেন, স্ট্যাফাইলোকক্কাস হোমিনিস নামের ব্যাকটেরিয়া মানুষের বাহুমূলে লুকানো ঘামের অণুগুলো ভেঙে দিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে। সারা পৃথিবীতে যত মানুষ আছে, তার তুলনায় একেকজন মানুষের বগলে বসবাসকারী অণুজীবের সংখ্যা বেশি। দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব ডিওডোরান্ট ব্যবহার করা হয়, সেগুলো আসলে অন্য সৌরভের আড়াল তৈরি করে। বিজ্ঞানীরা এখন এমন ডিওডোরান্ট তৈরির চেষ্টা করছেন, যা ওই অণুজীবগুলোকে মেরে না ফেলে সেগুলোর দুর্গন্ধ সৃষ্টির ক্ষমতা নষ্ট করে দিতে পারে। ইনডিপেনডেন্ট।