দুর্ঘটনা কমাবে লেন্সবিহীন ক্যামেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা লেন্সবিহীন ক্যামেরা প্রযুক্তি উদ্ভাবন করেছেন। গবেষকদের দাবি, সাশ্রয়ী সেন্সরের এ প্রযুক্তি গাড়িতে ব্যবহার করা যাবে। এর ফলে সড়ক দুর্ঘটনা কমবে। খবর বিবিসির।ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষক জন হান্ট ও তাঁর সহকর্মীরা মিলে এ ক্যামেরা প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এ প্রযুক্তিটি ইনফ্রা-রেড ও মাইক্রোওয়েভ লাইট শনাক্ত করে। এটি মূলত ক্যামেরার অ্যাপারচারের মতো কাজ করে।