দুর্বৃত্ত পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিঙে পাখি
ফিঙে পাখি

আফ্রিকার বাসিন্দা লেজঝোলা ফিঙে পাখি কৌশলী আচরণের কারণে দুর্বৃত্ত হিসেবে পরিচিতি পেয়েছে। এরা অন্য পাখিসহ প্রায় ৫১ ধরনের প্রাণীর ডাক নকল করতে পারে। আর অন্য পাখি বা প্রাণীকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে তাদের খাবার দখল করতেই তারা এ রকম ডাক নকল করে। দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা ৬৪টি লেজঝোলা ফিঙের ওপর ৮৭৪ ঘণ্টা ধরে পর্যবেক্ষণ চালিয়ে দেখতে পান, এরা বেজি ও শিয়ালসহ নানা প্রাণীর ডাক নকল করে। এসব নকল শব্দ শুনে অন্য পাখি ও প্রাণীরা ভয় পেয়ে খাবার ফেলে রেখে পালিয়ে যায়। এএফপি ও রয়টার্স।