দুর্যোগের পূর্বাভাসে কলকাতায় অত্যাধুনিক বেতার প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইক্লোন বা আইলার মতো প্রাকৃতিক দুর্যোগের আগাম পূর্বাভাস দিতে কলকাতায় চালু করা হচ্ছে অত্যাধুনিক বেতার প্রযুক্তি। এ লক্ষ্যে বসানো হবে ‘ক্রিমোরিয়াল ওয়েদার প্রেডিকশন’ যন্ত্র। এতে করে দুর্যোগের তিন দিন আগেই পূর্বাভাস জানা যাবে। এই পদ্ধতিতে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আগেভাগে দুর্যোগের পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। এ ছাড়া পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বসছে আবহাওয়া নির্ণায়ক স্বয়ংক্রিয় যন্ত্র। সোমবার আঞ্চলিক মেটেরোলজিক্যাল সেন্টার আয়োজিত আবহাওয়াসংক্রান্ত এক সেমিনারে এ কথা বলেছেন, কলকাতার আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ। তিনি আরও বলেছেন, কলকাতা শহরের আবহাওয়া পরিবর্তনের বিষয়টি দ্রুত জানার জন্য এখানে আরও বসছে ২০টি স্বয়ংক্রিয় বেতার যন্ত্র। —অমর সাহা, কলকাতা