প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এযাবৎকালের সবচেয়ে দূরবর্তী ছায়াপথের সন্ধান মিলেছে। উৎপত্তির পর এ মহাবিশ্ব ৭০ কোটি বছর পার করেছে—বিজ্ঞানীদের এমন দৃষ্টিভঙ্গিকেই পাল্টে দিয়েছে জেড৮-জিএনডি-৫২৯৬ নামের নতুন ছায়াপথটি। এটি থেকে উৎসারিত আলো মহাকাশ পরিভ্রমণরত হাবল টেলিস্কোপ এবং যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের পর্যবেক্ষণকেন্দ্র কেক অবজারভেটরিতে পৌঁছাতে সময় লেগেছে প্রায় এক হাজার ৩১০ কোটি বছর। নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বলা হয়, হাবল টেলিস্কোপ ও কেক অবজারভেটরির অবলোহিত (ইনফ্রারেড) রশ্মিতে ছায়াপথটির উপস্থিতি ধরা পড়ে। গবেষক স্টিভেন ফিনকেলস্টেইন বলেন, ছায়াপথটির উৎপত্তি হয়েছিল মানুষের ধারণার যোগ্য সময়ের চেয়েও অনেক বেশি অতীতে; এমনকি সূর্যের জন্মেরও প্রায় ৮০০ কোটি বছর আগে। রয়টার্স।