দূষিত পানি পান করলে পেটের রোগ হওয়ার আশঙ্কা থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৮
সঠিক উত্তর-প্রশ্ন  অংশ-৮
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-৩
২২। আর্সেনোকোসিস রোগের কারণ কোনটি?
ক. পানিতে দস্তার মিশ্রণ
খ. পানিতে জিঙ্কের মিশ্রণ
গ. আর্সেনিকযুক্ত পানি পান
ঘ. আয়রনযুক্ত পানি পান
উত্তর: গ. আর্সেনিকযুক্ত পানি পান
২৩। আর্সেনোকোসিস কী ধরনের রোগ?
ক. সংক্রামক রোগ খ. পানিবাহিত রোগ
গ. বায়ুবাহিত রোগ
ঘ. ভাইরাসজনিত রোগ
উত্তর: খ. পানিবাহিত রোগ
২৪। দূষিত পানিতে গোসল করলে কোন রোগ হতে পারে?
ক. গলগন্ড খ. মাথাব্যথা
গ. চর্মরোগ ঘ. কলেরা
উত্তর: গ. চর্মরোগ
২৫। দূষিত পানি পান করলে কোন রোগ হওয়ার আশঙ্কা থাকে?
ক. পেটের পীড়া খ. বসন্ত
গ. আর্সেনোকোসিস ঘ. হুপিংকাশি
উত্তর: ক. পেটের পীড়া

অধ্যায়-৪

১. বায়ুর প্রধান উপাদান কোনটি?
ক. হিলিয়াম খ. আর্গন গ. ওজোন ঘ. নাইট্রোজেন
উত্তর: ঘ. নাইট্রোজেন
২. নিচের কোন উপাদানটি বায়ুতে সবচেয়ে বেশি রয়েছে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. জলীয়বাষ্প
উত্তর: খ. নাইট্রোজেন
৩. বায়ুর চেয়ে ভারী নিচের কোন গ্যাস?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. হাইড্রোজেন
উত্তর: গ. কার্বন ডাই-অক্সাইড
৪. পানির বাতাস থেকে মাছ কী গ্রহণ করে বেঁচে থাকে?
ক. অক্সিজেন খ. জলীয়বাষ্প
গ. ওজোন ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: ক. অক্সিজেন
৫. বায়ুর কোন উপাদান প্রাণী শ্বাস নেওয়ার সময় ব্যবহার করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. হিলিয়াম
উত্তর: ক. অক্সিজেন।
৬. কোন ধরনের রোগীদের জন্য সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হয়?
ক. ডিপথেরিয়া খ. শ্বাসকষ্টের
গ. হুপিং কাশি ঘ. যক্ষ্মা
উত্তর: খ. শ্বাসকষ্টের
৭. কী ছাড়া আগুন জ্বলে না?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. সালফার
উত্তর: ক. অক্সিজেন
৮. আগুন ধরলে তা নেভানোর কাজে ব্যবহার করা হয়?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: ঘ. কার্বন ডাই-অক্সাইড
৯. নিচের কোন সার প্রস্তুতিতে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়?
ক. পটাশ খ. ইউরিয়া গ. জৈব ঘ. টিএসপি
উত্তর: খ. ইউরিয়া।

সহকারী শিক্ষক

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল