দৃষ্টিশক্তি হ্রাসে পড়াশোনা দায়ী?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ার সময় শিশুর চোখে যে চাপ পড়ে, তাকে দৃষ্টি ক্ষীণ হয়ে যাওয়ার কারণ হিসেবে ধরে নিয়ে উদ্বিগ্ন থাকেন অনেক মা-বাবা। জার্মানির একদল গবেষক এবার ক্ষীণদৃষ্টির একই ধরনের কারণ চিহ্নিত করেছেন। তাঁদের মতে, একজন ব্যক্তি যত দিন পড়াশোনার মধ্যে থাকেন, তত দিন তিনি ক্ষীণদৃষ্টি ত্রুটির বড় ঝুঁকির মধ্যে থাকেন।৩৫ থেকে ৭৪ বছর বয়সী চার হাজার ৬৫৮ জনের ওপর ওই গবেষণা চালানো হয়। তাঁদের অর্ধেকেই বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং ক্ষীণদৃষ্টি ত্রুটিতে আক্রান্ত। আর যাঁরা স্নাতক হননি, সেই ৩৪ শতাংশের চোখে ওই সমস্যাটি তুলনামূলক কম। ক্ষীণদৃষ্টি ত্রুটির শুরু সাধারণত শৈশবে এবং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমস্যাটি জটিলতর হতে থাকে। অপথালমোলজি সাময়িকীতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গার্ডিয়ান।