দৃষ্টিহীনদের জন্য ব্রেইল স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ভারতের কয়েকজন গবেষক দৃষ্টিহীনদের জন্য বিশেষ একধরনের স্মার্টফোন তৈরি করেছেন। তাঁদের দাবি, দৃষ্টিহীনদের জন্য বিশ্বের প্রথম স্মার্টফোন তৈরি করেছেন তাঁরা। এ স্মার্টফোন ব্যবহার করে দৃষ্টিহীনরা ই-মেইল ও এসএমএস পড়তে পারবেন।ভারতের আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের উদ্ভাবক সুমিত ডাগার এই ব্রেইল স্মার্টফোন উদ্ভাবন করেছেন। এক খবরে জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।সুমিত ডাগারের দাবি, ‘আমরা বিশ্বের প্রথম ব্রেইল স্মার্টফোন উদ্ভাবন করেছি। এ স্মার্টফোনের টাচস্ক্রিনে ব্রেইল পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যা দৃষ্টিহীনদের টাচস্ক্রিন স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দেবে।’স্মার্টফোনের টেক্সটগুলোর ক্ষেত্রে ব্রেইল পদ্ধতি ব্যবহার করা হয়েছে বলে একে বলা হচ্ছে ‘ব্রেইল স্মার্টফোন’।