দেখা হবে আরেক উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে দীপাবলি ও শ্যামাপূজা উৎসব; অন্যদিকে ইন্টারনেট উৎসব—এই দুইয়ের মধ্যে জমজমাট হয়ে ওঠে কুমিল্লা জিলা স্কুল আঙিনা। বন্ধের দিন হওয়ায় আয়োজকেরা ভেবেছিলেন, উৎসবের রং ফিকে হয়ে যাবে। কিন্তু সব আশঙ্কা উড়িয়ে দিয়ে গ্রামীণফোন-প্রথম আলো কুমিল্লা উৎসব খুদে তথ্য প্রযুক্তিবিদদের পদচারণে মুখর হয়ে ওঠে। ২৬ অক্টোবর সকালের ঝলমলে রোদ কুমিল্লার ধর্মসাগর পাড়ের ১৭৪ বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানকে নজরকাড়া ভিন্নতা এনে দেয়। সবার কণ্ঠে ধ্বনিত হয় ‘দেখব এবার জগৎটাকে’। সবাই দৃঢ় প্রত্যয় নিয়ে বলেছেন, ‘ইন্টারনেটকে ভালো ও সঠিক পথে ব্যবহার করব।’ স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়শামিয়ানার উত্তর পাশে সাতটি বুথ। সকাল থেকেই প্রতি বুথে দেখা গেল জটলা। উঁকি দিয়ে জানা গেল, প্রযুক্তির সর্বশেষ খবর জানতে শিক্ষার্থীদের নানা প্রশ্ন। প্রশ্নের পর প্রশ্ন শুনে হাঁপিয়ে উঠছেন স্টল ব্যবস্থাপকেরা। বিরামহীনভাবে খুদে শিক্ষার্থীদের জবাব দিচ্ছেন তাঁরা। ইন্টারনেট জোন, ফ্রি ইন্টারনেট ট্রায়াল, ভ্যালু অ্যাডেড সার্ভিস, সেলস্ জোন, গেমস্ জোন, প্রথম আলো বন্ধুসভা ও প্রথম আলোর স্টলগুলো লোকারণ্য ছিল সারা দিনমান। সেখানে কথা হয় কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী ফরহাদুল হক ও সাদমান সাকিবের সঙ্গে। উভয়েই জানাল, ‘ফেসবুক তাদের কাছে খুবই আকর্ষণীয় বিষয়। কিন্তু পারিবারিক কড়া অনুশাসনের কারণে সব সময় কম্পিউটার ব্যবহার করতে পারি না।’ কুমিল্লা কমার্স কলেজের একদল শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলল, ‘কলেজের কড়া অনুশাসন আর নিয়মশৃঙ্খলার মধ্যে থেকে আমরা কেবল পাঠ্যক্রম নিয়েই সারা বছর মেতে থাকি। ইন্টারনেট উৎসবে যোগ দিতে পেরে আমরা ভীষণ আনন্দিত।’এবং নবাব ফয়জুন্নেছা স্কুলইন্টারনেট উৎসবে জাতীয় সংগীত পরিবেশন করে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদারের নেতৃত্বে ওই দিন অনুষ্ঠানে জড়ো হয় সেখানকার প্রায় দেড় শ ছাত্রী। তাদের সঙ্গে এসেছিলেন শিক্ষক আবদুর রহিম ও দিলশান। পুরো উৎসবে তাঁদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আই-জিনিয়াস চূড়ান্ত পর্বে ছয়জন ছেলের সঙ্গে ফয়জুন্নেছা স্কুলের এক মেয়েও ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন, ‘চূড়ান্ত পর্বে বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অংশগ্রহণ অনেক বড় ব্যাপার। আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমার খুদে প্রযুক্তিবিদেরা বড় ধরনের ভূমিকা রাখবে।’দুপুরের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে। তুমুল করতালি যেন থামছেই না। উপস্থাপকদের মজার মজার প্রশ্ন আর প্রযুক্তির কৌশলগত দিক জেনে শিক্ষার্থীরা বাড়ি ফেরে। তাদের কণ্ঠে ধ্বনিত হয়, ‘আবার দেখা হবে অন্য কোনো আকাশতলে’।